জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাগাতিপাড়ার বড়াল নদীর বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ

ছবি : প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল-গালিমপুর এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার ব্যারিয়ার একাধিকবার গাড়ির ধাক্কায় বাঁকা হয়ে ঝুলে পড়েছে। ব্যারিয়ারের দুটি খুঁটিও স্থানচ্যুত হওয়ায় বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজ রক্ষায় ব্যারিয়ার স্থাপন করা হলেও সেখানে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, উচ্চতা-সীমা নির্দেশক কিংবা রাতে দৃশ্যমান রিফ্লেক্টরের ব্যবস্থা করা হয়নি। এছাড়া ব্রিজের প্রবেশমুখে ঝুলিয়ে রাখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনের কারণে দূর থেকে ব্যারিয়ারটি স্পষ্টভাবে দেখা যায় না। ফলে প্রায়ই ট্রাক, বাস ও অন্যান্য উঁচু যানবাহন ব্যারিয়ারে ধাক্কা দিচ্ছে।

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার দ্রুত মেরামতের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন, রিফ্লেক্টর ও উচ্চতা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বারবেলা পত্রিকার পরামর্শ: জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার মেরামত, সতর্কতামূলক সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং প্রবেশমুখে দৃষ্টিবাধা সৃষ্টি করা ব্যানার-ফেস্টুন অপসারণ করে বেইলি ব্রিজে নিরাপদ চলাচল নিশ্চিত করা। #মানুষ

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাগাতিপাড়ার বড়াল নদীর বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল-গালিমপুর এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার ব্যারিয়ার একাধিকবার গাড়ির ধাক্কায় বাঁকা হয়ে ঝুলে পড়েছে। ব্যারিয়ারের দুটি খুঁটিও স্থানচ্যুত হওয়ায় বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজ রক্ষায় ব্যারিয়ার স্থাপন করা হলেও সেখানে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, উচ্চতা-সীমা নির্দেশক কিংবা রাতে দৃশ্যমান রিফ্লেক্টরের ব্যবস্থা করা হয়নি। এছাড়া ব্রিজের প্রবেশমুখে ঝুলিয়ে রাখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনের কারণে দূর থেকে ব্যারিয়ারটি স্পষ্টভাবে দেখা যায় না। ফলে প্রায়ই ট্রাক, বাস ও অন্যান্য উঁচু যানবাহন ব্যারিয়ারে ধাক্কা দিচ্ছে।

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার দ্রুত মেরামতের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন, রিফ্লেক্টর ও উচ্চতা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বারবেলা পত্রিকার পরামর্শ: জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার মেরামত, সতর্কতামূলক সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং প্রবেশমুখে দৃষ্টিবাধা সৃষ্টি করা ব্যানার-ফেস্টুন অপসারণ করে বেইলি ব্রিজে নিরাপদ চলাচল নিশ্চিত করা। #মানুষ

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত