জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস উদ্বোধন

ছবি : প্রতিনিধি

এদেন বাংলা কিউআর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে পূবালী ব্যাংক পিএলসি, কাহারোল উপশাখার উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ জুলাই  সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় পূবালী ব্যাংক পি এল সি কাহারোল উপশাখার ব্যাবস্হাপক মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর এর সহকারী পরিচালক মোঃ মনজুরুল আলম, পূবালী ব্যাংক দিনাজপুর ব্রাঞ্চের সহকারী মহাব্যাবস্হাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বীরগন্জ পূবালী ব্যাংকের ব্যাবস্হাপক মোঃ রেজাউল করিম প্রমূখ। আলোচনা সভা শেষে কাহারোল সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাশলেস বুথে গিয়ে শেষ হয়। 

 পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস বুথের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোকলেদা খাতুন মীম।মতবিনিময় সভায় ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা এবং "বাংলা কিউআর" ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় পূবালী ব্যাংক পিএলসি, কাহারোল উপশাখার কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "বাংলা কিউআর" ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতির প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহারোলে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত