জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে ৮০ হাজার টাকা মূল্যের রিংজাল ধ্বংস ও ব্যবসায়ীকে জরিমানা

ছবি- প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে ভ্রম্যামান আদালত পরিচালনা করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করে প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসাথে নিষিদ্ধ এই জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী সেলিম হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক সারে তিন টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থলে এ দন্ডাদেশ দেন। তিনি জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ রিং জাল জব্দ ও প্রকাশ্য স্থানে পুড়িয়ে ফেলা হয়। সেইসাথে ব্যবসায়ীকে ৫হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাছ চাষী,ব্যবসায়ী ও জেলেদের নিষিদ্ধ জাল সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিং জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান কালে নিষিদ্ধ আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নতুন রিং জাল জব্দ করে পুড়িয়েফেলা এবং জাল রাখা ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়। 

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে ৮০ হাজার টাকা মূল্যের রিংজাল ধ্বংস ও ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে ভ্রম্যামান আদালত পরিচালনা করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করে প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসাথে নিষিদ্ধ এই জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী সেলিম হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক সারে তিন টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থলে এ দন্ডাদেশ দেন। তিনি জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ রিং জাল জব্দ ও প্রকাশ্য স্থানে পুড়িয়ে ফেলা হয়। সেইসাথে ব্যবসায়ীকে ৫হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাছ চাষী,ব্যবসায়ী ও জেলেদের নিষিদ্ধ জাল সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিং জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান কালে নিষিদ্ধ আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নতুন রিং জাল জব্দ করে পুড়িয়েফেলা এবং জাল রাখা ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়। 

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত