জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছবি- সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের দাইনুর ও সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের দাইনুর ও সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত