জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার



বদরগঞ্জে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে একই দিনে স্ত্রীর ওপর অভিমান করে বিষপানে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ‍পুলিশ।

জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে কচিরের পাড়ার গ্রামের  আজমল হোসেনের ছেলে বেলাল (২৮) স্ত্রীর ওপর অভিমান করে আজ সকালে ইঁদুর মারার বিষ পান করে। অপরদিকে একই দিন দুপুরে রামনাথপুর ইউনিয়নে মিরাপাড়ায় গ্রামের মোতাবেক হোসোনের ছেলে শাহিন (৩০) স্ত্রীর ওপর অভিমান করে বিষপান করেন।

পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে বেলাল মারা যায়। অপরদিকে শাহিন নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেন। উভয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ রমেক হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় পৃথকভাবে দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বদরগঞ্জ থানার  (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, একই দিনে দুই ব্যক্তির বিষপানে মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বদরগঞ্জে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে একই দিনে স্ত্রীর ওপর অভিমান করে বিষপানে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ‍পুলিশ।

জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে কচিরের পাড়ার গ্রামের  আজমল হোসেনের ছেলে বেলাল (২৮) স্ত্রীর ওপর অভিমান করে আজ সকালে ইঁদুর মারার বিষ পান করে। অপরদিকে একই দিন দুপুরে রামনাথপুর ইউনিয়নে মিরাপাড়ায় গ্রামের মোতাবেক হোসোনের ছেলে শাহিন (৩০) স্ত্রীর ওপর অভিমান করে বিষপান করেন।

পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে বেলাল মারা যায়। অপরদিকে শাহিন নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেন। উভয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ রমেক হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় পৃথকভাবে দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বদরগঞ্জ থানার  (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, একই দিনে দুই ব্যক্তির বিষপানে মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত