সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে "Ziaul Nishok" নামের একটি অ্যাকাউন্ট থেকে আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন এবং আশুলিয়া মডেল প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে প্রকাশিত কথিত মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
প্রতিবাদে বলা হয়, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাচাইবিহীন, একতরফা ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বিবৃতিতে অবিলম্বে সংশ্লিষ্ট পোস্ট অপসারণ, অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সকলকে গুজব, অপপ্রচার ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন