ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত সরদারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় একটি নোহা গাড়িসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. রাসেল (৩৫)।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে একটি নীল রঙের স্কয়ার নোহা গাড়ি, তিনটি ‘ডিবি’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক মেশিন, তিনটি ধারালো স্টিলের সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন