নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই শুরু হয় শিক্ষার্থীদের এক ভিন্ন বাস্তবতা। পাঠ্যবই হাতে শ্রেণিকক্ষে পৌঁছানোর আগে প্রতিদিনই তাদের পাড়ি দিতে হয় হাঁটুসমান পানি। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথ জলাবদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর দেখা যায়, শিক্ষার্থীরা হাঁটুসমান পানি মাড়িয়ে বাড়ির পথে ফিরছে। কারও স্কুলড্রেস ভিজে গেছে, কারও হাতে কাদা লেগে আছে। অনেকে বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় ব্যাগ মাথার ওপরে তুলে কিংবা কাঁধে ঝুলিয়ে পানি পেরিয়ে বাড়ি ফিরছে। জুতা হাতে নিয়েই পানির মধ্যে হেঁটে যেতে হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীদের।
এটি কোনো দুর্গম হাওরাঞ্চল বা বিচ্ছিন্ন চর নয়। উপজেলা সদর থেকে অল্প দূরত্বে অবস্থিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন পানি পেরিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, বিদ্যালয়সংলগ্ন এলাকায় কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধু যাতায়াতের পথই নয়, বিদ্যালয়ের পুকুরসংলগ্ন একটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না হলে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো সমাধান হয়নি। অথচ এই পথ শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই নয়, আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষও ব্যবহার করেন।
গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসার চেষ্টা করছে। কিন্তু নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একটি বিদ্যালয়ে যেতে যদি প্রতিদিন হাঁটুসমান পানি পেরোতে হয়, তাহলে সেটি শুধু একটি গ্রামের সমস্যা নয়; এটি আমাদের শিক্ষা অবকাঠামোর দুর্বলতারও প্রতিচ্ছবি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। শিশুরা খুব কষ্ট করছে, যা অত্যন্ত দুঃখজনক। উপজেলার ৩৪টি বিদ্যালয়ের নতুন রাস্তা নির্মাণের চাহিদা ইউএনও কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, উপজেলার অন্তত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে। গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও আমাদের নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
বর্ষা মৌসুমে শিক্ষার পথে এমন প্রতিবন্ধকতা শুধু একটি বিদ্যালয়ের নয়, এটি গ্রামীণ শিক্ষা অবকাঠামোর দীর্ঘদিনের অবহেলার চিত্রও তুলে ধরে। গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি–আর আশ্বাস নয়, দ্রুত রাস্তা সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করে শিশুদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা করা হোক।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন