জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাটকেলঘাটায় ইয়াবাসহ ৮ মামলার আসামি লাল্টু গ্রেফতার

ছবি: প্রতিনিধি

পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লাল্টু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাল্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে লালটুর পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

​পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাটকেলঘাটায় ইয়াবাসহ ৮ মামলার আসামি লাল্টু গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লাল্টু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাল্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে লালটুর পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

​পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত