ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে এক আসামিকে আটক করেছে। এ সময় প্রায় ২ লাখ ৯৬ হাজার ৭৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম ও মোহনপুর ব্রিজ বিওপির সদস্যরা পৃথক চারটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ জন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে ২ হাজার ৭৮৪টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৬ হাজার ৭৭০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও একইভাবে পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালান প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন