জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাতিয়ায় বাজারে ব্যবসায়ীদের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

ছবি:প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা| শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাপর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ|

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে| তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাজে জোর দাবি জানান|

বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা করে| এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া ও হেলাল ও এক পথচারী সহ ৬ জন ব্যবসায়ী আহত হন| এদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে| তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে| দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে| এদিগে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাতিয়ায় বাজারে ব্যবসায়ীদের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা| শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাপর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ|

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে| তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাজে জোর দাবি জানান|

বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা করে| এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া ও হেলাল ও এক পথচারী সহ ৬ জন ব্যবসায়ী আহত হন| এদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে| তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে| দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে| এদিগে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত