জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে পায়ুপথ থেকে বের হলো ৫০০ পিস ইয়াবা

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা বহনের সময় ৫০০ পিস ইয়াবাসহ  মুকুল হোসেন  (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

​গত শুক্রবার (১৭ জুলাই) বেলা ৩টায় ক্ষেতলাল থানার মাহমুদপুর ইউপির দেওগ্রাম তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। রাত ৯ টায় তাকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।

​গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

​ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মুকুল হোসেন অভিনব কায়দায় চট্টগ্রাম থেকে নিজের পায়ুপথে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটের  একটি চালান নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ডিবির একটি চৌকস দল ক্ষেতলালের দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জয়পুরহাট ডিবি কার্যালয়ে নিয়ে পায়ুপথের এক্স-রে করা হলে সেখানে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মুকুল নিজের পায়ুপথ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ভর্তি একটি বিশেষ টিউব বের করে দেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে পায়ুপথ থেকে বের হলো ৫০০ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা বহনের সময় ৫০০ পিস ইয়াবাসহ  মুকুল হোসেন  (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

​গত শুক্রবার (১৭ জুলাই) বেলা ৩টায় ক্ষেতলাল থানার মাহমুদপুর ইউপির দেওগ্রাম তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। রাত ৯ টায় তাকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।

​গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

​ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মুকুল হোসেন অভিনব কায়দায় চট্টগ্রাম থেকে নিজের পায়ুপথে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটের  একটি চালান নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ডিবির একটি চৌকস দল ক্ষেতলালের দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জয়পুরহাট ডিবি কার্যালয়ে নিয়ে পায়ুপথের এক্স-রে করা হলে সেখানে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মুকুল নিজের পায়ুপথ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ভর্তি একটি বিশেষ টিউব বের করে দেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত