জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং অবৈধ টোকেন বাণিজ্য বন্ধে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গাড়ি আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

শুক্রবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ওভারব্রিজ ও সড়কের পাশে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এসব নির্দেশনা প্রচার করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।

সিএমপির নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের নাম ব্যবহার করে কোনো সিএনজিচালিত অটোরিকশায় টোকেন বিক্রি করা যাবে না। টোকেন বিক্রির সঙ্গে কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো গাড়িতে টোকেন প্রদর্শন করা হলে সেটি তাৎক্ষণিকভাবে আটক করা হবে।

চালকদের প্রতি আহ্বান জানিয়ে সিএমপি বলেছে, সড়কে চলাচলের জন্য টাকার বিনিময়ে কোনো ধরনের টোকেন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া অটোরিকশায় টোকেন প্রদানের সঙ্গে পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে অটোরিকশা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্ট গাড়ি আটক করা হবে।

এ ছাড়া গ্রামাঞ্চলের সিএনজিচালিত অটোরিকশা এবং ‘অনটেস্ট’ সিএনজি অটোরিকশা মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলেও গাড়ি আটক করা হবে।

ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানিয়ে সিএমপি বলেছে, মূল সড়কে প্রবেশ, উল্টো পথে চলাচল কিংবা সেতুতে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট যানবাহন আটক করা হবে।

সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগ জানিয়েছে, মহানগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা নির্দেশনা অমান্য করবেন বা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত