আজ শনিবার বিকেলে বগুড়ার কাহালু হাটে অবৈধভাবে পিরেনহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কাহালু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস কাহালু হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে বাজারে অবৈধভাবে পিরেনহা মাছ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ৫০০ টাকা এবং অপরজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দ করা পিরেনহা মাছ স্থানীয় একটি এতিমখানায় প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর বিধি ১৬ (২০০৮ সালের সংশোধনী) অনুযায়ী বাংলাদেশে পিরেনহা গোষ্ঠীর মাছ আমদানি, বহন, প্রজনন বা চাষ, কেনাবেচা, বাজারজাত, প্রদর্শন, গ্রহণ কিংবা নিজের দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারে পিরেনহা মাছ পাওয়া গেলে তা জব্দ, ধ্বংস অথবা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
মৎস্য বিভাগ জানায়, পিরেনহা একটি আক্রমণাত্মক (Invasive) বিদেশি প্রজাতির মাছ। দেশের দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই এ মাছের আমদানি, চাষ ও বাণিজ্য আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন