জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকতে হবে -এমপি মহিত তালুকদার

ছবি: প্রতিনিধি

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন,  সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদক। এটি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় আব্দুল মহিত তালুকদার বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকতে হবে -এমপি মহিত তালুকদার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন,  সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদক। এটি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় আব্দুল মহিত তালুকদার বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত