জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সরকারি জমি ব্যক্তিমালিকানায় দেখানোর অভিযোগ, বদলি হলেন পেশকার

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার আবু সালেকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং সরকারি নথি জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া, পুরনো পর্চা পরিবর্তন করা এবং সরকারি জমি ব্যক্তিমালিকানায় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন তিনি।

এছাড়া ভলিউম (রেকর্ড বই) থেকে পুরনো পর্চা ছিঁড়ে নতুন পর্চা সংযুক্ত করে সরকারি জমি বেসরকারি মালিকানায় দেখানোর অভিযোগও উঠেছে। 

বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে হাকিমপুর থেকে নবাবগঞ্জ উপজেলায় বদলি করেছে। তবে স্থানীয়দের দাবি, শুধু বদলি নয়, তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।

সরকারি জমি বেহাতের অভিযোগ অনুসন্ধানে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার কয়েকটি মৌজার সেটেলমেন্ট কার্যক্রম হাকিমপুর অফিসের অধীনে পরিচালিত হয়েছে। এসব এলাকায় বন বিভাগের বিপুল পরিমাণ সরকারি জমি রয়েছে। অভিযোগ রয়েছে, আবু সালেক অর্থের বিনিময়ে এসব সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করে দিয়েছেন।

স্থানীয় সূত্র দাবি করেছে, এসব অনিয়মের আলামত হিসেবে ছেঁড়া পর্চার অংশবিশেষ সংরক্ষণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমেও এসব কাজ সম্পন্ন করা হয়েছে।

জমি রেকর্ডে অনিয়মের শিকার ভুক্তভোগী হিলির চন্ডিপুর এলাকার বাসিন্দা নুকুল কুমার বসাক বলেন, আমার জমি আমার বড় ভাইয়ের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ৪২(ক) ধারায় মামলা করি। পরে আবু সালেক আমাকে বলেন, এক লাখ টাকা দিলে আবার রেকর্ড সংশোধন করে দেবেন। আমি টাকা দিতে পারিনি। এখন মামলার অবস্থা কী, তাও ঠিকমতো জানি না।

একই এলাকার হাজেরা বেগম বলেন, আমার শ্বশুর ১২ শতক জমি দুই ছেলের নামে ৬ শতক করে দলিল করে দিয়েছিলেন। আমার স্বামী অসুস্থ থাকায় তার ভাসুরের স্ত্রী আবু সালেকের সঙ্গে যোগাযোগ করে পুরো জমি তাদের নামে রেকর্ড করিয়ে নেয়। দীর্ঘদিন ধরে আমি এই জমি নিয়ে মামলা-মোকদ্দমা করছি, কিন্তু এখনও কোনো সমাধান পাইনি।

হিলি সিপি এলাকার বাসিন্দা আশরাফুল মল্লিক অভিযোগ করে বলেন, সড়কের পাশে আমার ১৫ শতক জমি রয়েছে। সেখানে গুদাম ও অফিস রয়েছে এবং জমিটি আমার দখলে। খাজনা, খারিজসহ সব বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও আবু সালেক অন্য একজনের নামে রেকর্ড করে দিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, টাকা ছাড়া কোনো কাজ করেন না আবু সালেক। ঘুষের বিনিময়ে তিনি যেকোনো ধরনের রেকর্ড পরিবর্তন করে দিতে সক্ষম বলে এলাকায় পরিচিতি রয়েছে।

তাদের ভাষ্য, দীর্ঘ প্রায় ২৪ থেকে ২৫ বছর ধরে একই অফিসে কর্মরত থেকে তিনি একটি শক্তিশালী প্রভাব বলয় গড়ে তুলেছেন। পূর্ববর্তী কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জাল করে বিভিন্ন অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমানে নবাবগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে কর্মরত পেশকার আবু সালেক বলেন, এসব বিষয় এক জায়গায় বসে আলোচনা করা হবে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বিষয়গুলো জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি সেটেলমেন্ট বিভাগের বিষয় হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজ মেহেনুম তারান্নুম বলেন।

অভিযোগ পাওয়ার পর তাকে ইতোমধ্যে নবাবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। তাই শুধু বদলি নয়, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরকারি জমি ব্যক্তিমালিকানায় দেখানোর অভিযোগ, বদলি হলেন পেশকার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত