মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে ‘মাদকবিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত র্যালিটি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মণ্ডল বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।”
সমাবেশে বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল মীর। তিনি বলেন, “এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে ফিরিয়ে এনে উন্নয়ন ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ ছাড়া বক্তব্য দেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসান উল্লাহ ভূঁইয়া। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাদকবিরোধী এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন