জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাজাপ্রাপ্ত শিক্ষকের চাকরি বাতিল, বন্ধ হলো বেতন-ভাতা

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বেতন-ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আদালতে দণ্ডিত হওয়ার পর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করেছে।

মামলা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচথুপি গ্রামের সিরাজুল হকের মেয়ে মিনা খাতুনের সঙ্গে ২০০৬ সালে একই উপজেলার কাশিয়াহাটা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৫ আগস্ট পারিবারিক কলহের এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় একই বছরের ১ সেপ্টেম্বর মিনা খাতুন বাদী হয়ে বগুড়ার আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ২০২২ সালের ৭ নভেম্বর স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। মামলার বিচার শেষে ২০২৫ সালের ৮ অক্টোবর আদালত জাহাঙ্গীর আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ৮ নভেম্বর ধুনট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠায়। তবে দণ্ডিত হওয়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর উচ্চ আদালত থেকে এক বছরের জামিনে মুক্ত হয়ে তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন। অভিযোগ রয়েছে, কারাগারে থাকা অবস্থায়ও তার বেতন-ভাতা উত্তোলন করা হয়।

এ ঘটনায় মিনা খাতুন ২০২৫ সালের ২০ নভেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৯ এপ্রিল জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ৭ জুলাই জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনার আলোকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করে এবং তার বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করে।

এ বিষয়ে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ ও চাকরি বিধিমালা অনুসরণ করে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বেতন-ভাতাও বন্ধ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাজাপ্রাপ্ত শিক্ষকের চাকরি বাতিল, বন্ধ হলো বেতন-ভাতা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত