জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারকে মারধর, প্রাণনাশের হুমকি এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ঠাকুরের হাট এলাকায় অবস্থিত বিদ্যালয়টির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এই মানববন্ধনে বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে একটি সভা শেষে অ্যাডহক কমিটি নিয়ে আলোচনার সময় বিদ্যালয়ের সভাপতি মোছা. কুলছুম বেগমের স্বামী মো. জামাল বয়াতী (৩৮) ও ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের (৫৬) মধ্যে কথা-কাটাকাটি হয়। 

মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ, একপর্যায়ে জামাল বয়াতী তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন এবং পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মাওলানা আব্দুস সাত্তার দশমিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি মারধর, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার বিষয় উল্লেখ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাল বয়াতী। তিনি বলেন, শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটি হলেও কোনো মারধরের ঘটনা ঘটেনি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামও বলেন, দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলেও তাঁর সামনে কোনো মারধরের ঘটনা ঘটেনি। 

একই দাবি করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোছা. কুলছুম বেগমও। তিনি বলেন, অসুস্থতার কারণে ওই দিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি তিনি; তাঁর স্বামীর সঙ্গে শিক্ষকের বাগ্‌বিতণ্ডা হলেও কোনো মারামারি হয়নি এবং অভিযোগটি ভিত্তিহীন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিক্ষকের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদ হাসান মৃধা জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, ওসিকে ফৌজদারি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত