জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ইয়াবাসহ নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম শরিফ (৪৩) নামে নারী নির্যাতন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলেও জানিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার তারাকান্দি ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফ উপজেলার তারাকান্দি গ্রামের হাফিজার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিফ কৌশলে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। কখনও নির্জন স্থানে দাঁড়িয়ে, আবার কখনও মোবাইল ফোনে যোগাযোগ করে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তারাকান্দি ব্রিজের নিচে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে ২০২৩ সালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে ইয়াবাসহ নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম শরিফ (৪৩) নামে নারী নির্যাতন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলেও জানিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার তারাকান্দি ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফ উপজেলার তারাকান্দি গ্রামের হাফিজার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিফ কৌশলে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। কখনও নির্জন স্থানে দাঁড়িয়ে, আবার কখনও মোবাইল ফোনে যোগাযোগ করে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তারাকান্দি ব্রিজের নিচে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে ২০২৩ সালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত