জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক বিক্রয়ের অপরাধে মোঃ আজাহার আলী (৬০)কে  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় দুপচাঁচিয়া থানাধীন সাহারপুকুর বাজারে থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

​দণ্ডপ্রাপ্ত আজাহার আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত করমত আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শাহারপুকুর বাজার এলাকায় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে আজাহার আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানায়, সাজাপ্রাপ্ত আসামি আজাহার আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও বিজ্ঞ আদালতে ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এলাকার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক বিক্রয়ের অপরাধে মোঃ আজাহার আলী (৬০)কে  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় দুপচাঁচিয়া থানাধীন সাহারপুকুর বাজারে থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

​দণ্ডপ্রাপ্ত আজাহার আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত করমত আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শাহারপুকুর বাজার এলাকায় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে আজাহার আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানায়, সাজাপ্রাপ্ত আসামি আজাহার আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও বিজ্ঞ আদালতে ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এলাকার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত