জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্যোৎসব উদযাপন

ছবি: প্রতিনিধি

রাইটার্স' ওয়েব বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির যৌথ আয়োজনে বিশ্ব কবিতা দিবস–২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ, উৎসবমূখর প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এই বিশ্ব কবিতা দিবস ২০২৬টি উৎসর্গ করা হয়েছে লোক গবেষক ড. আশরাফ সিদ্দিকীকে। বিনম্র শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাঁর স্মৃতি রোমন্থনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রখ্যাত লোকসংস্কৃতি গবেষক ড. আশরাফ সিদ্দিকীর কন্যা ড. তাসনিম সিদ্দিকী, রাইটার্স' ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ  মোহান্ত  এবং সাধারণ সম্পাদক তালুকদার লাভলীসহ দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিজন।

রাইটার্স' ওয়েব বাংলাদেশ ধারাবাহিক কার্যক্রম হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও দুইজন বিশিষ্ট লেখককে "রাইটার্স' ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার" প্রদান করেন।

এ বছর কবি শিশির চাকমা এবং কবি আতাউল হক সিদ্দিকী এই সম্মানজনক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। একই সঙ্গে বীর নারী মুক্তিযোদ্ধা পদ্মা রহমান-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এবারের অনুষ্ঠানের বিশেষ  আকর্ষণ ছিল বিশ্বের ২০টি দেশের কবিদের অনলাইন অংশগ্রহণ। তাঁরা নিজ নিজ ভাষায় ও অনুভবে কবিতা পাঠ করে এই আন্তর্জাতিক সাহিত্য উৎসবকে আরও সমৃদ্ধ করে তোলেন।

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে রাঙামাটি থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অজিত তংচঙ্গ্যা, কবি আশাধন চাকমা, কবি উষাতন চাকমা, কবি সাইন মারমা এবং কবি দেব জ্যোতি চাকমা। তাঁদের কবিতা পাঠ অনুষ্ঠানে এক অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য এনে দেয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ, কবিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রবন্ধে তিনজন প্রতিযোগীকে এবং কবিতায় তিনজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 

অধ্যাপক আহমেদ রেজা,কবি, আবৃত্তিকার ও আনন্দভুবন পত্রিকার সম্পাদক ইকবাল খোরশেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মোস্তফা।সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

এই সফল আয়োজন বাস্তবায়নে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে নিরলস পরিশ্রম করেছেন অধ্যাপক বাঈম, অধ্যাপক রমজান, অধ্যাপক আদিবা এবং অধ্যাপক শাহনাজ।

রাইটার্স' ওয়েব বাংলাদেশের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন সিনিয়র ফটোসাংবাদিক সুবীর কুমার, হাসনাত মাসুম (ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সাউথইস্ট ইউনিভার্সিটি), আফছার নিজাম, আঞ্জু মানআরা শিল্পী, রোকসানা কলি, বিপ্লব রায়, এম. রফিক এবং অনিতা দাস।

সমগ্র আয়োজনের মূল নেতৃত্বে ছিলেন রাইটার্স' ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সাধারণ সম্পাদক তালুকদার লাভলী, অধ্যাপক ড. মোহাম্মদ সামছুল হক, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সাউথইস্ট ইউনিভার্সিটি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্যোৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত