জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাটগড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফসিউর রহমান চৌধুরী (নবাব)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের।

সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি, তাই তাদের সম্পৃক্ত করেই সংগঠনকে আরও গতিশীল করতে হবে।”

সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাটগড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফসিউর রহমান চৌধুরী (নবাব)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের।

সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি, তাই তাদের সম্পৃক্ত করেই সংগঠনকে আরও গতিশীল করতে হবে।”

সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত