নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবা জনগণের আরও দোরগোড়ায় পৌঁছে দিতে নবনির্মিত সারাইগাছী পুলিশ বক্স-এর উদ্বোধন করেছেন নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বেএই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে এ ধরনের পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা পুলিশ বক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা সারাইগাছীতে পুলিশ বক্স স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন