জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ

ছবি: প্রতিনিধি

গত কয়েক দিনের টানা বর্ষণে সাতক্ষীরা জেলায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামÑসবত্রই এখন পানির থৈ থৈ অবস্থা। রাস্তাঘাট, বাসাবাড়ি, বাজার, ফসলের ক্ষেত্র ও মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষেরা।

আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত চার দিনে সাতক্ষীরায় ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় জমা পানি নামতে পারছে না।

সাতক্ষীরা পৌরসভার পলাশপোল, কাটিয়া, ইটাগাছা, বকচরা ও খুলনা রোড এলাকার প্রধান সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি। দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

উপজেলাগুলোর পরিস্থিতিও একই রকম। তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের নিচু এলাকা পুরোপুরি প্লাবিত। বিশেষ করে উপকূলীয় আশাশুনি ও শ্যামনগরে জোয়ার ও বৃষ্টির যৌথ চাপে বহু ঘরবাড়ি ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।

সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের মাছচাষী মমিনুর রহমান আক্ষেপ করে জানান, তিন বিঘা জমির ঘের পানিতে ভেসে গিয়ে তাঁর সব বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। ধুলিহর বেড়বাড়ী গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধা সোনাভান বিবি ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ার করুণ অভিজ্ঞতার কথা জানান। তাঁর ঘরে রান্না করার মতো কোনো সামগ্রী নেই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

গত কয়েক দিনের টানা বর্ষণে সাতক্ষীরা জেলায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামÑসবত্রই এখন পানির থৈ থৈ অবস্থা। রাস্তাঘাট, বাসাবাড়ি, বাজার, ফসলের ক্ষেত্র ও মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষেরা।

আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত চার দিনে সাতক্ষীরায় ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় জমা পানি নামতে পারছে না।

সাতক্ষীরা পৌরসভার পলাশপোল, কাটিয়া, ইটাগাছা, বকচরা ও খুলনা রোড এলাকার প্রধান সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি। দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

উপজেলাগুলোর পরিস্থিতিও একই রকম। তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের নিচু এলাকা পুরোপুরি প্লাবিত। বিশেষ করে উপকূলীয় আশাশুনি ও শ্যামনগরে জোয়ার ও বৃষ্টির যৌথ চাপে বহু ঘরবাড়ি ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।

সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের মাছচাষী মমিনুর রহমান আক্ষেপ করে জানান, তিন বিঘা জমির ঘের পানিতে ভেসে গিয়ে তাঁর সব বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। ধুলিহর বেড়বাড়ী গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধা সোনাভান বিবি ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ার করুণ অভিজ্ঞতার কথা জানান। তাঁর ঘরে রান্না করার মতো কোনো সামগ্রী নেই।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত