ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মদ মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
রোববার (২৬ জুলাই) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ গোবিন্দপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৬/১৬-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন