জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তিলকপুর বাজারে অভিযান,অবৈধ কারেন্ট জাল জব্দ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে জনগণের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রবিবার (২৬ জুলাই) দুপুরে আক্কেলপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশফিকুর রহমান। এ সময় অফিস সহকারী সাইফুল সহ  মৎস্য বিভাগের অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিলকপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজার এলাকায় গোপনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে জালগুলোর মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশফিকুর রহমান বলেন, কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহার করলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হয়ে যায়, ফলে নদী-খাল-বিলের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কারেন্ট জাল উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় এসব জাল নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে তিলকপুর বাজার সংলগ্ন একটি ফাঁকা স্থানে জব্দকৃত ৪ হাজার মিটার কারেন্ট জাল নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় সচেতন মহল মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও আক্কেলপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ মৎস্য আহরণ সামগ্রীর বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিভাগটি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তিলকপুর বাজারে অভিযান,অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত