‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, ফুটবল একাডেমির সভাপতি মাহমুদুল হক শিপন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী (১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে জন্মগ্রহণকারী) বালক-বালিকাদের জন্য মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ থাকছে। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন