জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও কাজী তহমিনা সারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ–২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: এনামুল হক। 

সভায় আগামী ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে নানান কর্মসূচি নির্ধারণ করা হয়। দিবসটি পালনের পাশাপাশি ধামইরহাট বাসিন্দা অভ্যুত্থানে নিহত শহীদ বায়েজিদ বোস্তামির নামে আঞ্চলিক সড়কের নামকরণ এবং রাস্তাটি সংস্কারের প্রস্তাবনা গুরুত্ব পায়।

আলোচনায় শহীদ বায়েজিদ বোস্তামির মা তার বক্তব্যে বলেন,আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে সরকারি ভাবে যে'সকল সহযোগিতা পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট। তিনি দাবি করেন শহীদ বায়েজিদ বোস্তামির বাড়িতে যাওয়ার রাস্তাটি যেনো দ্রুত সংস্কার করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পারভেজ সাজ্জাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন,মৎস কর্মকর্তা আইয়ুব আলী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

এর আগে একই স্থানে বেলা ১২টায় উপজেলার আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও কাজী তহমিনা সারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ–২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: এনামুল হক। 

সভায় আগামী ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে নানান কর্মসূচি নির্ধারণ করা হয়। দিবসটি পালনের পাশাপাশি ধামইরহাট বাসিন্দা অভ্যুত্থানে নিহত শহীদ বায়েজিদ বোস্তামির নামে আঞ্চলিক সড়কের নামকরণ এবং রাস্তাটি সংস্কারের প্রস্তাবনা গুরুত্ব পায়।

আলোচনায় শহীদ বায়েজিদ বোস্তামির মা তার বক্তব্যে বলেন,আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে সরকারি ভাবে যে'সকল সহযোগিতা পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট। তিনি দাবি করেন শহীদ বায়েজিদ বোস্তামির বাড়িতে যাওয়ার রাস্তাটি যেনো দ্রুত সংস্কার করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পারভেজ সাজ্জাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন,মৎস কর্মকর্তা আইয়ুব আলী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

এর আগে একই স্থানে বেলা ১২টায় উপজেলার আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত