জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসাইন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ আব্দুল ওয়াদুদ, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাসান এবং মাওলানা মো. মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবরার হোসেন রাজ বিদ্যালয়ের উন্নয়নের দাবিতে প্রধান অতিথির কাছে একটি স্মারকলিপি উপস্থাপন করেন। এতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর নামে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ, অবশিষ্ট সীমানাপ্রাচীর নির্মাণ এবং খেলার মাঠের উন্নয়নের দাবি জানানো হয়।

জবাবে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের খেলার মাঠকে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কেন্দ্রীয় মাঠ হিসেবে উন্নয়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বরাদ্দের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর নামে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত