ভোলার দৌলতখান পৌরসভায় অনলাইন সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পৌরসভা মিলনায়তনে অনলাইন সেবার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হাফিজ ইব্রাহিম এমপি। উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য অনলাইনে সেবা চালু করা হয়েছে। যাতে পৌরসভার মানুষ ঘরে বসেই সেবা পেতে পারে।
সরাসরি না এসে সরকারি বিভিন্ন সেবা এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে। অনলাইনে আবেদন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ট্যাক্স ও পানির বিল পরিশোধ করা যাবে।
তিনি আরও বলেন ঘরে বসেই দ্রুত, সহজ ও স্বচ্ছ উপায়ে সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন অনলাইন সেবা চালু করেছেন। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের সময়, শ্রম ও ভোগান্তি কমেছে এবং সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান, উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, থানা অফিসার ইন চার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
এর আগে এমপি চরখলিফা ইউনিয়নের হেলিপ্যাডে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক কার্ডের তথ্য অন্তর্ভুক্তিকরণে উদ্বুদ্ধকরণ সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন