জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ০২ জুলাই বৃহস্পতিবার   লিখিত  অভিযোগে উল্লেখ করেন,  বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি অর্থ ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন, বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষা অনুরাগী ও এলাকাবাসী।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নীতিমালা অনুসরণ না করে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে পরিচালনা কমিটি গঠন করছেন। এতে প্রকৃত শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিনিধি বাদ পড়ছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম, একই ক্রয়ের বিল একাধিকবার ব্যবহার, শিক্ষকদের মধ্যে বৈষম্যমূলক আচরণ, দুইজন সহকারী শিক্ষককে ব্যক্তিগত সহকারী  হিসেবে ব্যবহার এবং তাদের অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগও  রয়েছে। এছাড়া একজন সহকারী শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনে ধূমপান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে। তারা বলেন, প্রধান শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে অশোভনীয়  ভাষায় কথা বলেন, এবং অনেক সময় সাধারণ অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শন করেন।

লিখিত আবেদনে অতীতের বিভিন্ন অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের কিছু সরকারি সম্পদ বিক্রির অভিযোগের বিষয়ে  তদন্ত হয়েছিল এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অঙ্গীকারও দেওয়া হয়েছিল বলে তারা দাবি করেছেন।এছাড়া জাতীয় সংগীত, মা সমাবেশ, নিয়মিত পাঠদান, ছুটি ব্যবস্থাপনা, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ এবং প্রশাসনিক কার্যক্রম তদন্তের  দাবি জানানো হয়েছে।

জানা গেছে, অভিযোগপত্রটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) রাজশাহী বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি আকারে পাঠানো হয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন অভিযোগ তিনি পাননি। 

কিন্তু অভিযোগকারী সোহেল রানা  বলেন আমি অভিযোগ  দিয়ে রিসিভ করে নিয়েছি, দাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাকে মুঠো ফোনে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি, পারিবারিক শত্রুতার জের ধরে রানা নামের এক ব্যক্তি হয়রানি করার উদ্দেশ্যে অতীতেও আমার নামে অভিযোগ করেছিল, তবে প্রধান শিক্ষক শম্পা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

 অভিযোগকারীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ,এবং নতুন পরিচালনা কমিটি গঠন ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত