জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফোঁপরা (সুজাপুর) মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের তিনটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে ভেতরের মূল্যবান তামার যন্ত্রাংশ চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিচালনা কমিটি। এতে চলমান আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার তিনটি নামিয়ে ভেতরের তামার যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সকালে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী ও পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৪ বছর আগে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে বিএমডিএ এ গভীর নলকূপটি স্থাপন করে। তবে পার্শ্ববর্তী ডিপ টিউবওয়েলের মালিকদের আপত্তি এবং স্কিমসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন এটি চালু করা সম্ভব হয়নি। ফলে কৃষকদের বাধ্য হয়ে বেশি খরচে বেসরকারি ডিপ টিউবওয়েলের ওপর নির্ভর করতে হয়েছে।
পরে স্থানীয় কৃষকদের উদ্যোগে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা সেচ কমিটি ও বিএমডিএর সহযোগিতায় গত বছর নলকূপটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করা হয়। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরলেও চালুর মাত্র এক বছরের মাথায় ট্রান্সফরমার চুরির ঘটনায় সেই আশা আবারও অনিশ্চয়তায় পড়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে সরকারি এই সেচ প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার, চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে সেচ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।
গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি আলী হাসান মিলন বলেন, “এটি শুধু ট্রান্সফরমার চুরি নয়, কৃষকদের জীবিকা ও সেচ ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং ট্রান্সফরমার পুনঃস্থাপনের ব্যবস্থা করতে হবে।” তিনি জানান, এ ঘটনায় ক্ষেতলাল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএমডিএ কর্মকর্তা মোস্তাক আহম্মদ বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। পরিচালনা কমিটির সদস্যদের অফিসে ডাকা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন