জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং দলের অন্যান্য নেতাকর্মীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বুধবার ( ২৯ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ আবুল কাশেম ময়দান এসে শেষ হয়। সেখানে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান গোলাম কবির যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল ও সদস্য সচিব রাহিছুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার কোনো স্থান নেই। তারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন