জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা!

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। 

এতে কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার, তথ্য যাচাই করে শেয়ার করা, অপরিচিত লিংক ও বার্তা থেকে সতর্ক থাকা এবং কর্মস্থল-সংক্রান্ত তথ্য প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কয়েকটি বর্জনীয় বিষয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা; গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকা; আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক পোস্ট না দেওয়া; কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়া; যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অনুদান না দেওয়া; বিমানবন্দর, বন্দর, সরকারি বা নিরাপত্তা-সংক্রান্ত স্থাপনার ছবি বা ভিডিও প্রকাশ না করা; পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ ছড়ায় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলা; ভুয়া চাকরি, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন করে পোস্ট বা মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা অনুসরণ করলে প্রবাসী বাংলাদেশি কর্মীরা বিদেশে আইনগত জটিলতা এড়িয়ে নিরাপদ ও দায়িত্বশীলভাবে অবস্থান করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা!

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত