নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুর থেকে পানি সেচের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা সদরের শেরপুর গ্রামের গাছকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বিমান চন্দ্র (৩৮)। উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গাছকুড়ি এলাকার একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচের কাজ চলছিল। ওই কাজে দৈনিক শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বিমান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার শরীরে স্পর্শ করলে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরটির মালিক শেরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সুজন হোসেন (৪৬)। তিনি প্রায় তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। মাছ ধরার উদ্দেশ্যে গত ৩০ জুলাই থেকে পুকুরের পানি সেচের কাজ চলছিল। শুক্রবার সকাল পর্যন্ত পানি সেচের সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রুহুল আমিন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন