জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিঙ্গা থানা সড়কের মাথায় স্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, সালাহউদ্দিন আহমদ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে নিয়ে অশালীন, মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, সালাহউদ্দিন আহমদ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও নিপীড়নের মুখোমুখি হলেও জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর জনপ্রিয়তা ও সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে জনগণ ও দলীয় নেতাকর্মীরা তার জবাব দেবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন পুতু, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিনহাজ উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, কৃষক দলের সদস্যসচিব আনোয়ারুল আজিম এবং ছাত্রদলের সদস্যসচিব আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত