জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দশমিনায় মাদক ব্যবসায়ী বৃদ্ধ দম্পতি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও সুফিয়া (৫০) নামে এক বৃদ্ধ দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দম্পতি ওই গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তারা।পুলিশ জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

নাম গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গফুর হাওলাদার ও তার স্ত্রী দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় এসে বসবাস শুরু করেন। তারপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। 

তার বলেন, সুফিয়া বেগম বিভিন্ন সময়ে ঢাকা থেকে মাদক এনে স্থানীয় যুবকদের কাছে পাইকারী বিক্রি করতেন। 

তারা আরও জানান, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় মাদক ব্যবসায়ী বৃদ্ধ দম্পতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও সুফিয়া (৫০) নামে এক বৃদ্ধ দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দম্পতি ওই গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তারা।পুলিশ জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

নাম গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গফুর হাওলাদার ও তার স্ত্রী দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় এসে বসবাস শুরু করেন। তারপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। 

তার বলেন, সুফিয়া বেগম বিভিন্ন সময়ে ঢাকা থেকে মাদক এনে স্থানীয় যুবকদের কাছে পাইকারী বিক্রি করতেন। 

তারা আরও জানান, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত