জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবি পৌর যুবদল নেতার রক্ত দান

পাঁচবিবি পৌর যুবদল নেতার রক্ত দান
ছবি: প্রতিনিধি

"মানুষ মানুষের জন্য" এই মানবিক ব্রতকে বুকে ধারণ করে মুমূর্ষু রোগীর পাশে ছুটে চলেছেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রহিদুল ইসলাম।

স্বেচ্ছায় রক্তদানকে তিনি শুধু দায়িত্ব নয়, ইবাদত হিসেবে দেখেন। এখন পর্যন্ত ২১'জন মুমূর্ষু রোগীকে নিজের শরীরের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন মানবিক এই যুবনেতা।

সর্বশেষ হাসপাতালের বেডে শুয়ে রক্তদানের সময় দেখা যায় পাশে দাঁড়িয়ে শক্তি ও সাহস যোগাচ্ছেন রাজনৈতিক সহযোদ্ধা শফিকুল ইসলাম ও মিজানুর রহমান মিজান।

রক্তদান প্রসঙ্গে রহিদুল ইসলাম বলেন,"এতবার অন্যের জীবন বাঁচাতে নিজের শরীরের রক্ত দিয়েছি, কখনো বিনিময়ে টাকা নেইনি। সুন্দর এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, ততদিন রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাবো। সুস্থ শরীরের অধিকারী প্রত্যেক মানুষেরই উচিত একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করা। কারণ আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্যই।"

জেলা যুবদল নেতা আনিছুর রহমান ও নয়ন প্রধান বলেন, যুবনেতা রহিদুলের এমন মানবিক কাজ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীও গর্ব প্রকাশ করে। তারা আরো বলেন, রহিদুলের মতো সকল ইউনিটের যুবনেতাদের মুমূর্ষু রোগীকে রক্তদান এবং সমাজের উপকারে আসবে এমন মানবিক কাজে এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবি পৌর যুবদল নেতার রক্ত দান

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

"মানুষ মানুষের জন্য" এই মানবিক ব্রতকে বুকে ধারণ করে মুমূর্ষু রোগীর পাশে ছুটে চলেছেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রহিদুল ইসলাম।

স্বেচ্ছায় রক্তদানকে তিনি শুধু দায়িত্ব নয়, ইবাদত হিসেবে দেখেন। এখন পর্যন্ত ২১'জন মুমূর্ষু রোগীকে নিজের শরীরের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন মানবিক এই যুবনেতা।

সর্বশেষ হাসপাতালের বেডে শুয়ে রক্তদানের সময় দেখা যায় পাশে দাঁড়িয়ে শক্তি ও সাহস যোগাচ্ছেন রাজনৈতিক সহযোদ্ধা শফিকুল ইসলাম ও মিজানুর রহমান মিজান।

রক্তদান প্রসঙ্গে রহিদুল ইসলাম বলেন,"এতবার অন্যের জীবন বাঁচাতে নিজের শরীরের রক্ত দিয়েছি, কখনো বিনিময়ে টাকা নেইনি। সুন্দর এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, ততদিন রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাবো। সুস্থ শরীরের অধিকারী প্রত্যেক মানুষেরই উচিত একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করা। কারণ আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্যই।"

জেলা যুবদল নেতা আনিছুর রহমান ও নয়ন প্রধান বলেন, যুবনেতা রহিদুলের এমন মানবিক কাজ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীও গর্ব প্রকাশ করে। তারা আরো বলেন, রহিদুলের মতো সকল ইউনিটের যুবনেতাদের মুমূর্ষু রোগীকে রক্তদান এবং সমাজের উপকারে আসবে এমন মানবিক কাজে এগিয়ে আসতে হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত