ফরিদপুরের মধুখালী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ পাকা রাস্তা, আধাপাকা ও মাটির রাস্তা চলতিবছর টানা অতি বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি পাকা রাস্তার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যায় পরিমাণ প্রায় দুই কিলোমিটার। এছাড়াও আধাপাকা ইটের রাস্তা ও মাটির রাস্তার ক্ষতি সাধিত হয়।
মধুখালী এলিজইডির উপজেলা প্রকৌশলী সোহেল রানা জানান, অতি বৃষ্টি ও অতি বর্ষণে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে কামারখালী ইউনিয়নের কামারখালী জিসি মোহাম্মদপুর জিসি ভায়া সালামাতপুর, গন্ধখালী জারজারনগর ভায়া দয়ারামপুর উচ্চ বিদ্যালয় রাস্তা, বাগাট ইউনিয়নের বাগাট-নওপাড়া জিসি,রাস্তা, বাগাট হাইওয়ে আমডাঙ্গা ব্রিজ রোড, আড়পাড়া ইউনিয়নের কামারখালী জিসি জামালপুর জিসি রোড ভায়া নরকোনা রাস্তা, গাজনা ইউনিয়নের মধুখালী হাইওয়ে টু নিমতলা জিসি রোড, মেগচামী ইউনিয়নের মধুখালী জিসি বালিয়াকান্দি ভায়া মেগচামী ওমর আলী সড়কের সহ সকল গুরুত্বপূর্ণ সড়কের আংশিক রাস্তা ক্ষতি গ্রস্ত হয়েছে। যার পরিমান প্রায় দুই কিলোমিটার হবে। এছাড়া বেশ কিছু ইটের রাস্তা ও মাটির রাস্তা অতিবৃষ্টির কারণে ক্ষতি হয়। ক্ষতি গ্রস্ত রাস্তার মেরামতের জন্য তালিকা এলজিইডিতে প্রেরন করা হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাসুদুর রহমান জানান, আমি গতকাল বৃহস্পতিবার যোগদান করেছি ক্ষতিগ্রস্ত রাস্তার বিষয়ে উপজেলা প্রকৌশলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে এডিবির আওতায় যে সকল রাস্তা মেরামত করা যায় সে গুলো বাস্তবায়ন করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন