জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে ট্রাক ও পিকআাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত

ছব: প্রতিনিধি

শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের  কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের  বউ বাজার নামক এলাকায় ট্রাক- পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চালক হেলপার সহ ৪ জন নিহত হয়েছেন।  এবং ১ জনের পরিচয় মিলেছে।

জানা যায়, নওগাঁর দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ( ঢাকা. মেট্রো ন ২২-১৯৩৪) বগুড়ার দিকে যাবার সময় উল্লেখিত স্থানে বগুড়া দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা. মেট্রো ট ১২-৩৭৭৯) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাকের চাপায় পিকআপ ভ্যানে র সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের ভিতরে থাকা চালক, হেলপার সহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনার সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং সুরতাল রিপোর্ট তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। 

এদিকে নিহত ৪ জনের মধ্যে ১ জনের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া গেছে । সে ময়মনসিংহ  জেলা সদরের রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র লুৎফর রহমান (৫০)। ধারনা করা হচ্ছে মারা যাওয়া বাকী ৩ জনের বাড়িও ময়মনসিংহ জেলায় হতে পারে। কাহালু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহালুতে ট্রাক ও পিকআাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের  কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের  বউ বাজার নামক এলাকায় ট্রাক- পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চালক হেলপার সহ ৪ জন নিহত হয়েছেন।  এবং ১ জনের পরিচয় মিলেছে।

জানা যায়, নওগাঁর দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ( ঢাকা. মেট্রো ন ২২-১৯৩৪) বগুড়ার দিকে যাবার সময় উল্লেখিত স্থানে বগুড়া দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা. মেট্রো ট ১২-৩৭৭৯) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাকের চাপায় পিকআপ ভ্যানে র সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের ভিতরে থাকা চালক, হেলপার সহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনার সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং সুরতাল রিপোর্ট তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। 

এদিকে নিহত ৪ জনের মধ্যে ১ জনের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া গেছে । সে ময়মনসিংহ  জেলা সদরের রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র লুৎফর রহমান (৫০)। ধারনা করা হচ্ছে মারা যাওয়া বাকী ৩ জনের বাড়িও ময়মনসিংহ জেলায় হতে পারে। কাহালু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত