জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি,নেই নিরাপত্তার ব্যবস্থা

ছবি: প্রতিনিধি

রাজশাহীর তানোর পৌরসভা সদরের ব্যস্ত তানোর–মুন্ডুমালা সড়কের পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায় থাকা ভবনটির দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা কয়েকটি সিলিং ফ্যান ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম ৩০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময় চোরেরা ভবনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।পরে তারা তিন থেকে চারটি সিলিং ফ্যান এবং জেনারেটরের কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

স্থানীয়দের ভাষ্য, বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করা হলেও ভবনটি কখনো কার্যকরভাবে ব্যবহার শুরু হয়নি। নিচতলার কক্ষগুলো ভাড়া দেওয়া হয়নি এবং ওপরের তলায়ও কোনো সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম চালু হয়নি।২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তানোরে কোনো ধরনের বড় বিশৃঙ্খলা না ঘটলেও ভবনটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। ব্যস্ত সড়কের পাশে ভবনটি অবস্থিত হলেও সেখানে কোনো নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী বা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার সুযোগেই চুরির এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সচিব ও তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, ‘ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলা করার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কী মালামাল চুরি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি,নেই নিরাপত্তার ব্যবস্থা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত