নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন রসুনের আড়তদার ব্যবসায়ী বাকি বিল্লাহ জুয়েল। মুখোশ বা মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও চলাচলের পথে সন্দেহজনকভাবে অনুসরণ করছে এবং গদিঘরের তালা ভাঙার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁচকৈড় রসুন হাটে অবস্থিত আলাউদ্দিন ট্রেডার্সের গদিঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকি বিল্লাহ জুয়েল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গভীর রাত ও ভোরের দিকে কয়েকজন মুখোশ বা মাস্ক পরিহিত ব্যক্তি তার গদিঘরের সামনে ঘোরাফেরা করছে। একাধিকবার গদিঘরের তালা ভাঙার চেষ্টাও করা হয়েছে। এসব ঘটনার পর থেকে তিনি চুরি কিংবা লুটপাটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
তিনি জানান, তার গদিঘরে অন্তত ১২ থেকে ১৫ জন রসুন ব্যবসায়ীর নগদ অর্থ গচ্ছিত থাকে। প্রতি শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ভোর থেকেই রসুন কেনাবেচা শুরু হয় এবং ওই সময় গদিঘরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ থাকে। এ কারণে ব্যবসাপ্রতিষ্ঠান এবং নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, বাসায় যাতায়াতের পথেও কয়েকজন মাস্ক পরিহিত ব্যক্তি তাকে অনুসরণ করছে। এতে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
বাকি বিল্লাহ জুয়েল বলেন, সম্প্রতি গদিঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির ভিডিও ফুটেজ ধারণ হয়েছে। তিনি এসব ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের পাশাপাশি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন