জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরল সীমান্তে ইয়াবা,মোটরসাইকেল,ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদসহ আটক-১

ছবি: প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি কর্তৃক  জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/৩-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি বিরল উপজেলার কালিয়াগঞ্জ ধর্মপুর গ্রামের মোঃ সোনার আলীর ছেলে মোঃ জাফর আলী (৩৪) ।

পরবর্তীতে আটককৃত আসামীকে মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।    

এছাড়া একই দিন রাত১০টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক  বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তাছাড়া ২ আগস্ট ২০২৬ রাত ৩ টায়  দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুগী বিওপি কর্তৃক বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৫/৫-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য ২,৫৬,৩০০/- (দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশত) টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিরল সীমান্তে ইয়াবা,মোটরসাইকেল,ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদসহ আটক-১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত