জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গাবতলীতে বাড়ির আঙ্গিনাই গাঁজার গাছসহ ১জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

গতকাল  রোববার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গাবতলী মডেল থানার আকন্দপাড়া (নয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ বাড়ির উত্তর পাশের আঙিনায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গাবতলীতে বাড়ির আঙ্গিনাই গাঁজার গাছসহ ১জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গতকাল  রোববার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গাবতলী মডেল থানার আকন্দপাড়া (নয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ বাড়ির উত্তর পাশের আঙিনায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত