দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে ত্রুটি মেরামতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে খুব শিগগিরই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ১ নম্বর ইউনিটে একটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। পরে প্রকৌশলীরা দ্রুত ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ সম্পন্ন করেন।
তিনি আরও জানান, বর্তমানে ইউনিটটি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি পরীক্ষা চলছে। সবকিছু স্বাভাবিক থাকলে অল্প সময়ের মধ্যেই ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১ নম্বর ইউনিটটি বন্ধ হওয়ার আগে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ওই পরিমাণ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এদিকে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট স্বাভাবিকভাবে উৎপাদনে রয়েছে। এ ইউনিট থেকে বর্তমানে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফলে ১ নম্বর ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি ব্যাহত হয়নি।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে উৎপাদনের বাইরে রয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের প্রধান ভরসা ৩ নম্বর ইউনিট। ১ নম্বর ইউনিট পুনরায় চালু হলে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ জোরদার হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন