জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইস্কফ সিরাপ আটক

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে। 

সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে জোরদার টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইস্কফ সিরাপ আটক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে। 

সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে জোরদার টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত