বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার অবকাঠামোগত ও সার্বিক মানোন্নয়নে এক সুবিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে পাওয়া ২৫ কোটি টাকার এ বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে এক গুরুত্বপূর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন এ বরাদ্দের মাধ্যমে পৌরসভার জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল নির্মাণ করা হবে।
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য প্রদান এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শারুখ খান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী এবং দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
পৌর এলাকার উন্নয়নকাজগুলো যাতে অত্যন্ত দ্রুত, টেকসই এবং মানসম্মতভাবে সম্পন্ন করা যায়— সে ব্যাপারে বিস্তারিত দিকনির্দেশনা দেন পৌরসভার প্রকৌশলী কামরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু।
এ ছাড়া অনুষ্ঠিত সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির ওপর জোর তাগিদ দেন। ২৫ কোটি টাকার এ বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুপচাঁচিয়া পৌরসভার যোগাযোগ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন