জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় প্রতিবন্ধী খোকনের জমি জবরদখল করে বসবাস

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রামে জমি বন্ধকী দেওয়ার পর তা জবরদখল করে বসবাস করার অভিযোগ উঠেছে১ সোলায়মান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী খোকন তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি থেকে খালের পাড় (রাস্তার বাহির থেকে) ২ কাঠা জমি খাইখালাসি দিয়ে ৪০ হাজার টাকা নেন। 

বহু বছর হওয়ার পর জমি ফিরে পেতে স্থানীয়দের কাছে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী খোকন তাঁর মালিকানাধীন ২ কাঠা জমি সোলায়মানের কাছে বন্ধকী দেন। বন্ধকী শর্তে সোলায়মান সেখানে ঘর তুলে বসবাস শুরু করেন। কিন্তু পরবর্তীতে বন্ধকীর মেয়াদ শেষ হলেও সোলায়মান জমিটি ছেড়ে না দিয়ে বরং খোকনের রাস্তার ভিতরের অংশের তৈরি ঘরটি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে নেন।

​অভিযোগ রয়েছে, শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে সোলায়মান দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমিতে অবস্থান করছেন। খোকন একাধিকবার নিজের জমি ও ঘর ফেরত চাইতে গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকের চেষ্টা করা হলেও সোলায়মান তা অমান্য করেন।​উপায়ান্তর না পেয়ে খোকন ন্যায়বিচারের আশায় সোলায়মানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী খোকন বলেন, "আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। পৈতৃক জমিটুকু দখল হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। আমি আমার জমি ফেরত পেতে আইন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত সোলায়মান সরদার বলেন, আমাকে ২ কাঠা জমি বিক্রি করবে বলে দের লক্ষ টাকা নিয়েছে। যা ১০০ টাকার স্টাম্পে লিখিত আছে। এখন দলিল করে দিচ্ছে না তাই রাস্তার ভিতরে তার ঘর আমি দখল করে বসবাস করছি।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতিবন্ধী খোকনের জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় প্রতিবন্ধী খোকনের জমি জবরদখল করে বসবাস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত