জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাংবাদিক সমাজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

​প্রশাসনের প্রতি ৭২ ঘণ্টার কড়া আলটিমেটাম ছুড়ে দিয়ে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক গণকণ্ঠের এক সংবাদকর্মীর ও ফটো সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না, হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে এই আলটিমেটাম দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহীম হোসেন সম্রাট ও ক্যামেরাম্যান আবিরের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং তাদের পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। তিনি বলেন, “সাংবাদিক ইব্রাহীম হোসেন সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ কখনোই রুদ্ধ করা যাবে না।” এ সময় তিনি হামলায় জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অপরাধী এবং নেপথ্যের মদদদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ মামলার এজাহারনামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে 'দ্রুত বিচার ট্রাইবুনালে' বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সিনিয়র সহ-সভাপতি ও রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রাণা রাব্বানী, রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী মহানগরীর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাইদ আলী, মো: ইব্রাহীম সহ থানা ও  ওয়ার্ডের নেতা-কর্মীরা।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজশাহী শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় মাথায় ও পায়ে গুরুতর আহত হন ইব্রাহীম হোসেন সম্রাট। একই দিন রাতে ক্যামেরাম্যান আবিরের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার মা আফরোজাকে ও বড় বোন কারিমানও ছোট ভাই আব্রাহামকে এলোপাথারীভাবে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় হীরা, দুলাল, ও হেলালসহ ৯ জনকে আসামি করে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত